নৈবেদ্য — ৯
না বুঝেও আমি বুঝেছি তোমারেকেমনে কিছু না জানি।অর্থের শেষ পাই না, তবুওবুঝেছি তোমার বাণী।নিশ্বাসে মোর নিমেষের পাতেচেতনা-বেদনা-ভাবনা-আঘাতেকে দেয় সর্ব শরীরে ও মনেতব সংবাদ আনি।না বুঝেও আমি বুঝেছি তোমারেকেমনে কিছু না জানি।তব রাজত্ব লোক হতে লোকে,সে বারতা আমি পেয়েছি পলকেহৃদি-মাঝে যবে হেরেছি তোমারবিশ্বের রাজধানী।না বুঝেও আমি বুঝেছি তোমারেকেমনে কিছু না জানি।আপনার চিতে নিবিড় নিভৃতেযেথায় তোমারে পেয়েছি জানিতেসেথায় সকলি স্থির নির্বাক্ভাষা পরাস্ত মানি।না বুঝেও আমি বুঝেছি তোমারেকেমনে কিছু না জানি।
Comments
Loading comments…