নৈবেদ্য — ৯০

মৃত্যুও অজ্ঞাত মোর। আজি তার তরেক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিতেছি ডরে।সংসারে বিদায় দিতে,​​ আঁখি ছলছলিজীবন আঁকড়ি ধরি আপনার বলি’দুই ভুজে।

ওরে মূঢ়,​​ জীবন সংসারকে করিয়া রেখেছিল এত আপনারজনমমুহূর্ত হতে তোমার অজ্ঞাতে,তোমার ইচ্ছার পূর্বে। মৃত্যুর প্রভাতেসেই অচেনার মুখ হেরিবি আবারমুহূর্তে চেনার মতো। জীবন আমারএত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়,মৃত্যুরে এমনি ভালো বাসিব নিশ্চয়।

স্তন হতে তুলে নিলে কাঁদে শিশু ডরে,মুহূর্তে আশ্বাস পায় গিয়ে স্তনান্তরে।

Comments

Loading comments…