নৈবেদ্য — ৯২

শক্তিদম্ভ স্বার্থলোভ মারীর মতনদেখিতে দেখিতে আজি ঘিরিছে ভুবন।দেশ হেতে দেশান্তরে স্পর্শবিষ তারশান্তিময় পল্লী যত করে ছারখার।যে প্রশান্ত সরলতা জ্ঞানে সমুজ্জ্বল,স্নেহে যাহা রসসিক্ত,​​ সন্তোষে শীতল,ছিল তাহা ভারতের তপোবনতলে।

বস্তুভারহীন মন সর্ব জলে স্থলেপরিব্যাপ্ত করি দিত উদার কল্যাণে,জড়ে জীবে সর্বভূতে অবারিত ধ্যানপশিত আত্মীয়রূপে। আজি তাহা নাশিচিত্ত যেথা ছিল সেথা এল দ্রব্যরাশি,তৃপ্তি যেথা ছিল সেথা এল আড়ম্বর,শান্তি যেথা ছিল সেথা স্বার্থের সমর।

Comments

Loading comments…