নৈবেদ্য — ৯৩

কোরো না কোরো না লজ্জা হে ভারতবাসী,শক্তিমদমত্ত ওই বণিক বিলাসীধনদৃপ্ত পশ্চিমের কটাক্ষসম্মুখেশুভ্র উত্তরীয় পরি শান্ত সৌম্যমুখেসরল জীবনখানি করিতে বহন।

শুনো না কী বলে তারা;​​ তব শ্রেষ্ঠ ধনথাকুক হৃদয়ে তব,​​ থাক্‌ তাহা ঘরে,থাক্‌ তাহা সুপ্রসন্ন ললাটের​​ ’পরেঅদৃশ্য মুকুট তব। দেখিতে যা বড়ো,চক্ষে যাহা স্তূপাকার হইয়াছে জড়ো,তারি কাছে অভিভূত হয়ে বারে বারেলুটায়ো না আপনায়। স্বাধীন আত্মারেদারিদ্র্যের​​ সিংহাসনে​​ করো​​ প্রতিষ্ঠিতরিক্ততার অবকাশে পূর্ণ করি চিত।

Comments

Loading comments…