নৈবেদ্য — ৯৪

হে ভারত, নৃপতিরে শিখায়েছ তুমিত্যজিতে মুকুট দণ্ড সিংহাসন ভূমি,ধরিতে দরিদ্রবেশ; শিখায়েছ বীরেধর্মযুদ্ধে পদে পদে ক্ষমিতে অরিরে,ভুলি জয় পরাজয় শর সংহরিতে।কর্মীরে শিখালে তুমি যোগযুক্ত চিতেসর্বফলস্পৃহা ব্রহ্মে দিতে উপহার।গৃহীরে শিখালে গৃহ করিতে বিস্তারপ্রতিবেশী আত্মবন্ধু অতিথি অনাথে।

ভোগেরে বেঁধেছ তুমি সংযমের সাথে,নির্মল বৈরাগ্যে দৈন্য করেছ উজ্জ্বল,সম্পদেরে পুণ্যকর্মে করেছ মঙ্গল,শিখায়েছ স্বার্থ ত্যজি সর্ব দুঃখে সুখেসংসার রাখিতে নিত্য ব্রহ্মের সম্মুখে।

Comments

Loading comments…