নৈবেদ্য — ৯৫

হে ভারত,​​ তব শিক্ষা দিয়েছে যে ধন,বাহিরে তাহার অতি অল্প আয়োজন,দেখিতে দীনের মতো,​​ অন্তরে বিস্তারতাহার ঐশ্বর্য যত।

আজি সভ্যতারঅন্তহীন আড়ম্বরে,​​ উচ্চ আস্ফালনে,দরিদ্ররুধিরপুষ্ট বিলাসলালনে,অগন্য চক্রের গর্জে মুখর ঘর্ঘর,লৌহবাহু দানবের ভীষণ বর্বররুদ্ররক্ত-অগ্নিদীপ্ত পরম স্পর্ধায়নিঃসংকোচে শান্তচিত্তে কে ধরিবে,​​ হায়,নীরবগৌরব সেই সৌম্য দীনবেশেসুবিরল— নাহি যাহে চিন্তাচেষ্টালেশ।কে রাখিবে ভরি নিজ অন্তর-আগারআত্মার সম্পদরাশি মঙ্গল উদার।

Comments

Loading comments…