নৈবেদ্য — ৯৭

শক্তি মোর অতি অল্প,​​ হে দীনবৎসল,আশা মোর অল্প নহে। তব জলস্থলতব জীবলোক-মাঝে যেথা আমি যাইযেথায় দাঁড়াই আমি, সর্বত্রই চাইআমার আপন স্থান। দানপত্রে তবতোমার নিখিলখানি আমি লিখি লব।

আপনারে নিশিদিন আপনি বহিয়াপ্রতি ক্ষণে ক্লান্ত আমি। শ্রান্ত সেই হিয়াতোমার সবার মাঝে করিব স্থাপনতোমার সবারে করি আমার আপন।নিজ ক্ষুদ্র দুঃখ সুখ জলঘটসমচাপিয়াছে দুর্ভর ভার মস্তকেতে মম।ভাঙি তাহা ডুব দিব বিশ্বসিন্ধুনীরে,সহজে বিপুল জল বহি যাবে শিরে।

Comments

Loading comments…