নৈবেদ্য — ৯৮

মাঝে মাঝে কভু যবে অবসাদ আসিঅন্তরের আলোক পলকে ফেলে গ্রাসি,মন্দপদে যবে শ্রান্তি আসে তিল তিল,তোমার পূজার বৃন্ত করে সে শিথিলম্রিয়মাণ— তখনো না যেন করি ভয়,তখনো অটল আশা যেন জেগে রয়তোমা-পানে।

তোমা-’পরে করিয়া নির্ভরসে শ্রান্তির রাত্রে যেন সকল অন্তরনির্ভয়ে অর্পণ করি পথধূলিতলেনিদ্রারে আহ্বান করি। প্রাণপণ বলেক্লান্ত চিত্তে নাহি তুলি ক্ষীণ কলরবতোমার পূজার অতি দরিদ্র উৎসব।

রাত্রি এনে দাও তুমি দিবসের চোখে,আবার জাগাতে তারে নবীন আলোকে।

Comments

Loading comments…