মেঘ ও রৌদ্র

পূর্ব-বাংলার গল্প

এসো এসো ফিরে এসো—নাথ হে, ফিরে এসো!আমার ক্ষুধিত তৃষিত তাপিত চিত,বঁধু হে, ফিরে এসো!

ওগো নিষ্ঠুর, ফিরে এসো হে!আমার করুণ কোমল, এসো!ওগো সজলজলদস্নিগ্ধকান্ত সুন্দর, ফিরে এসো!

আমার নিতি-সুখ, ফিরে এসো!আমার চিরদুখ, ফিরে এসো!আমার সব-সুখ-দুখ-মন্থন-ধন, অন্তরে ফিরে এসো!আমার চিরবাঞ্ছিত, এসো!আমার চিরসঞ্চিত, এসো!ওহে চঞ্চল, হে চিরন্তন,ভুঞ্জ -বন্ধনে ফিরে এসো!আমার বক্ষে ফিরিয়া এসো,আমার চক্ষে ফিরিয়া এসো,আমার শয়নে স্বপনে বসনে ভূষণে নিখিল ভুবনে এসো!

আমার মুখের হাসিতে এসো হে,আমার চোখের সলিলে এসো!আমার আদরে, আমার ছলনে,আমার অভিমানে ফিরে এসো!আমার সর্বস্মরণে এসো,আমার সর্বভরমে এসো—আমার ধরম করম সোহাগ শরম জনম মরণে এসো।

Comments

Loading comments…