অবসান — ১১
প্রবাহিণী
যদি হ’ল যাবার ক্ষণ,তবে যাও দিয়ে যাও শেষের পরশন॥বারে বারে যেথায় আপন গানেস্বপন ভাসাই দূরের পানে,
মাঝে মাঝে দেখে যেয়ো শূন্য বাতায়ন,সে মোর শূন্য বাতায়ন॥বনের প্রান্তে ঐ মালতীর লতাকরুণ গন্ধে কয় কী গোপন কথা।ওরি ডালে আর-শ্রাবণের পাখীস্মরণখানি আনবে না কি,আজ-শ্রাবণের সজল ছায়ায় বিরহ মিলন,আমাদের বিরহ মিলন॥
Comments
Loading comments…