অবসান — ১২

প্রবাহিণী

কেন আমায় পাগল করে যাস্ওরে চলে-যাওয়ার দল॥আকাশে বয় বাতাস উদাসপরাণ টলমল॥প্রভাত তারা দিশাহারা,শরৎ মেঘের ক্ষণিক ধারা,সভা-ভাঙার শেষ বীণাতে তান লাগে চঞ্চল,ওরে চলে যাওয়ার দল॥নাগ-কেশরের ঝরা কেশর ধূলার সাথে মিতা।গোধূলি সে রক্ত আলোয় জ্বালে আপন চিতা।

শীতের হাওয়ায় ঝরায় পাতা,আমূলকী বন মরণ-মাতা’,বিদায় বাঁশির সুরে বিধুর সাঁঝের দিগঞ্চল,ওরে চলে যাওয়ার দল॥

Comments

Loading comments…