অবসান — ১৩

প্রবাহিণী

আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারেডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে॥তাইতো আমার এই জীবনের বনচ্ছায়েফাগুন আসে ফিরে ফিরে দখিন বায়ে;নতুন সুরে গান উড়ে যায় আকাশপারে,নতুন রঙে ফুল ফুটে তাই ভারে ভারে॥ওগো আমার নিত্য নতুন দাড়াও হেসে,চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে।দিনের শেষে নিলে। যখন পথের আলো,সাগর তীরে যাত্রা আমার যেই ফুরালো,তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে,শূন্যে আমার উঠলো তারা সারে সারে ৷

Comments

Loading comments…