অবসান — ১৭

প্রবাহিণী

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,বাইব না মোর খেয়া তরী এই ঘাটে,চুকিয়ে দেব বেচা-কেনা,মিটিয়ে দেব লেনা-দেনা,বন্ধ হবে আনাগোনা এই হাটে;আমায় তখন নাইবা মনে রাখলে,তারার পানে চেয়ে চেয়েআমায় ডাকলে॥

যখন জম্‌বে ধূলা তানপুরাটার তারগুলায়—কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়,ফুলের বাগান, ঘন ঘাসেরপরবে সজ্জা বনবাসের,শ্যাওলা এসে ঘিরবে দীঘির ধারগুলায়,আমায় তখন নাইবা মনে রাখলে,তারার পানে চেয়ে চেয়েনাইবা আমায় ডাকূলে॥

তখন এমনি করেই বাজবে বাঁশী এই নাটে,কাট্‌বে গো দিন যেমন আজো দিন কাটে।ঘাটে ঘাটে খেয়ার তরীএমনি সেদিন উঠবে ভরি,চরবে গোরু, খেল্‌বে রাখাল ঐ মাঠে।আমায় তখন নাইবা মনে রাখলে,তারার পানে চেয়ে চেয়েনাইবা আমায় ডাকলে॥তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।সকল খেলায় করবে খেলা এই আমি।নতুন নামে ডাকবে মোরেবাঁধবে নতুন বাহু ডোরে,আসব যাব চিরদিনের সেই-আমি।

আমায় তখন নাইবা মনে রাখলে ৷তারার পানে চেয়ে চেয়েনাইবা আমায় ডাকলে॥

Comments

Loading comments…