অবসান — ২১

প্রবাহিণী

কে বলে, “যাও যাও”—আমারযাওয়া তো নয় যাওয়া॥টুটবে আগল বারে বারেতোমার দ্বারেলাগবে আমায় ফিরে ফিরে ফিরে আসার হাওয়া॥ভাসাও আমায় ভাঁটার টানেঅকূল পানে,আবার জোয়ার জলে তীরের তলে ফিরে তরী বাওয়া॥পথিক আমি পথেই বাসা,আমার যেমন যাওয়া তেম্‌নি আসা।ভোরের আলোয় আমার তারাহোক্ না হারা,আবার জ্বল্‌বে সাঁজে আঁধার মাঝে তা’রি নীরব চাওয়া

Comments

Loading comments…