ঋতুচক্র — ১

প্রবাহিণী

প্রখর তপন তাপে আকাশ তৃষায় কাপে,বায়ু করে হাহাকার।দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসেখোলো খোলো খোলো দ্বার॥বাহির হয়েছি কবেকা’র আহবান রবে,এখনি মলিন হবে প্রভাতের ফুলহার॥বুকে বাজে আশাহীন।ক্ষীণ-মর্ম্মর বীণা,জানিনা কে আছে কিনা, সাড়া তো না পাই তারআজি সারাদিন ধ’রেপ্রাণে সুর ওঠে ভ’রে,একেলা কেমন ক’রে বহিব গানের ভার॥

Comments

Loading comments…