ঋতুচক্র — ১১
প্রবাহিণী
পূব সাগরের পার হ’তে কোন এল’ পরবাসী।শূন্যে বাজায় ঘন ঘনহাওয়ায় হাওয়ায় সনসনসাপ খেলাবার বাঁশী॥সহসা তাই কোথা হ’তেকুলুকুলু কলস্রোতেদিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী।আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরুডমরুরব হয়েছে ঐ সুরু।তাই শুনে আজ গগনতলেপলে পলে দলে দলেঅগ্নিবরণ নাগনাগিনী ছুটেছে উদাসী॥
Comments
Loading comments…