ঋতুচক্র — ১৪
প্রবাহিণী
বহুযুগের ওপার হতে আষাঢ় এল আমার মনে,কোন্ সে কবির ছন্দ বাজে ঝরঝর বরিষণে॥যে-মিলনের মালাগুলিধূলায় মিশে হ’ল ধূলিগন্ধ তারি ভেসে আসে আজি সজল সমীরণে॥সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে,এমনি বারি ঝরেছিল শ্যামল শৈলশিরে।মালবিক অনিমিখেচেয়ে ছিল পথের দিকে,সেই চাহনি এল ভেসে কালো মেঘের ছায়ার সনে।
Comments
Loading comments…