ঋতুচক্র — ১৬

প্রবাহিণী

কদম্বেরি কানন ঘেরি আষাঢ় মেঘের ছায়া খেলে,পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥বরষণের পরশনেশিহর লাগে বনে বনে,বিরহী এই মন-যে আমার সুদূর পানে পাখা মেলে॥আকাশপথে বলাকা ধায় কোন্ সে অকারণের বেগে,পূব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগেঝিল্লিমুখর বাদল সাঁঝেকে দেখা দেয় হৃদয় মাঝে,স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে॥

Comments

Loading comments…