ঋতুচক্র — ২৬
প্রবাহিণী
ভোর হ’ল যেই শ্রাবণ-শর্ব্বরীতোমার বেড়ায় উঠ্ল ফুটে হেনার মঞ্জরী॥
গন্ধ তারি রহি' রহি'বাদল বাতাস আনে বহি,আমার মনের কোণে কোণে বেড়ায় সঞ্চরি’॥বেড়া দিলে কবে তুমি তোমার ফুল-বাগানে,আড়াল করে রেখেছিলে আমার বনের পানে।কখন গোপন অন্ধকারেবর্ষারাতের অশ্রুধারেতোমার আড়াল মধুর হয়ে ডাকে মর্ম্মরি'॥
Comments
Loading comments…