ঋতুচক্র — ৩

প্রবাহিণী

বৈশাখ হে, মৌনী তাপস কোন অতলের বাণী এমনকোথায় খুঁজে পেলে?তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি এলোগভীর ছায়া ফেলে॥রুদ্র তপের সিদ্ধি একি ঐ যে তোমার বক্ষে দেখিওরি লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥

নিঠুর তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো তোমাররক্তনয়ন মেলে।ভীষণ তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত যেনহানবে অবহেলে।হঠাৎ তোমার কণ্ঠে এযে আশার ভাষা উঠ্লো‌ বেজে,দিলে তরুণ শ্যামলরূপে করুণ সুধা ঢেলে॥

Comments

Loading comments…