ঋতুচক্র — ৩১

প্রবাহিণী

এই শ্রাবণ-বেলা বাদলঝরাযূথীবনের গন্ধে ভরা।

কোন্ ভোলা-দিনের বিরহিণীযেন তারে চিনি চিনিঘন বনের কোণে কোণেফেরে ছায়ার ঘোমটা পরা॥কেন বিজনবাটের পানেতাকিয়ে আছি কে তা জানে।যেন হঠাৎ কখন অজানা সেআস্‌বে আমার দ্বারের পাশে,বাদল সাঁঝের আঁধার মাঝেগান গাবে প্রাণ-পাগল-করা॥

Comments

Loading comments…