ঋতুচক্র — ৩৫

প্রবাহিণী

এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে।সেই আগুনের কালোরূপ-যে আমার চোখের পরে নাচে॥শিখার জটা ছড়িয়ে পড়েদিক্ হতে ঐ দিগন্তরে,কালো আভার কাঁপন দেখ তালবনের ঐ গাছে গাছে॥বাদল হাওয়া পাগল হ’ল সেই আগুনের হুহুঙ্কারে।দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্ মাঠের পারে।সেই আগুনের পুলক ফুটেকদম্ববন রঙিয়ে উঠে,সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে॥

Comments

Loading comments…