ঋতুচক্র — ৩৯

প্রবাহিণী

আজি বর্ষারাতের শেষেসজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে॥বেণুবনের মাথায় মাথায়রং লেগেছে পাতায় পাতায়,রঙের ধারায় হৃদয় হারায় কোথা যে যায় ভেসে॥এই ঘাসের ঝিলিমিলিতার সাথে মোর প্রাণের কাঁপন এক-তালে যায় মিলি।মাটির প্রেমে আলোর রাগেরক্তে আমার পুলক লাগে,বনের সাথে মন-যে মাতে ওঠে আকুল হেসে॥

Comments

Loading comments…