ঋতুচক্র — ৪৪

প্রবাহিণী

ভেবেছিলেম আসবে ফিরেতাই ফাগুন শেষে দিলেম বিদায়।তুমি গেলে ভাসি নয়ন নীরেএখন শ্রাবণ দিনে মরি দ্বিধায়॥এখন বাদল সাঁঝের অন্ধকারেআপনি কাঁদাই আপনারে,একা ঝর ঝর বারি ধারেভাবি কী ডাকে ফিরাব তোমায়॥যখন থাক আঁখির কাছেতখন দেখি ভিতর বাহির সব ভরে আছে।সেই ভরা দিনের ভরসাতেচাই বিরহের ভয় ঘোচাতে,তবু তোমাহারা বিজন রাতেকেবল হারাই হারাই বাজে হিয়ায়॥

Comments

Loading comments…