ঋতুচক্র — ৫

প্রবাহিণী

হে তাপস, তব শুষ্ক কঠোর রূপের গভীর রসেমন আজি মোর উদাস বিভোর কোন্ সে ভাবের বশেতব পিঙ্গল জটাহানিছে দীপ্ত ছটা,তব দৃষ্টির বহ্ণিবৃষ্টি অন্তরে গিয়ে পশে॥বুঝি না, কিছু না জানিমর্ম্মে আমার মৌন তোমার কী বলে রুদ্র বাণী।দিগদিগন্ত দহি’দুঃসহ তাপ বহি’তব নিশ্বাস আমার বক্ষে রহি রহি নিশ্বসে॥সারা হয়ে এলে দিনসন্ধ্যামেঘের মায়ার মহিমা নিঃশেষে হবে লীন।দীপ্তি তোমার তবেশান্ত হইয়া র’বে,তারায় তারায় নীরব মন্ত্রে ভরি দিবে শূন্য সে॥

Comments

Loading comments…