ঋতুচক্র — ৫০
প্রবাহিণী
হেমন্তে কোন্ বসন্তেরি বাণীপূর্ণ শশী ঐ-যে দিল আনি॥বকুল ডালের আগায়জ্যোৎস্না যেন ফুলের স্বপন লাগায়।কোন্ গোপন কানাকানিপূর্ণ শশী ঐ-যে দিল আনি॥আবেশ লাগে বনেশ্বেত করবীর অকাল-জাগরণে।ডাক্চে থাকি থাকিঘুমহারা কোন্ নাম-না-জানা পাখী।কার মধুর স্মরণখানিপূর্ণ শশী ঐ যে দিল আনি॥
Comments
Loading comments…