ঋতুচক্র — ৬২
প্রবাহিণী
ফাগুনের সুরু হতেই শুকনো পাতা ঝরল যততারা আজ কেঁদে শুধায়“সেই ডালে ফুল ফুটল কিগো?ওগো কও ফুটল কত॥”
তারা কয়, “হঠাৎ হাওয়ায় এল ভাসিমধুরের সুদূর হাসি—হায়,ক্ষ্যাপা হাওয়ায় আকুল হয়ে ঝরে গেলেম শত শত।তারা কয়, “আজ কি তবে এসেছে সেনবীন বেশে?আজ কি তবে এতক্ষণে জাগ্ল বনেযে গান ছিল মনে মনে?সেই বারতা কানে নিয়ে যাই চলে এইবারের মত॥”
Comments
Loading comments…