ঋতুচক্র — ৬৩

প্রবাহিণী

ফাগুনের পূর্ণিমা এল কার লিপি হাতে?বাণী তার বুঝিনারে, ভরে মন বেদনাতে।উদয়-শৈল মূলে জীবনের কোন কূলেএই বাণী জেগেছিল কবে কোন্ মধুরাতে॥মাধবীর মঞ্জরী মনে আনে বারে বারেবরণের মালা গাঁথা স্মরণের পরপারে।সমীরণে কোন মায়া ফিরিছে স্বপন কায়াবেণুবনে কাঁপে ছায়া অলখচরণ পাতে॥

Comments

Loading comments…