ঋতুচক্র — ৬৫
প্রবাহিণী
এনেছ ঐ শিরীষ বকুল আমের মুকুলসাজিখানি হাতে ক’রে।কবে যে সব ফুরিয়ে দেবেচলে যাবে দিগন্তরে॥পথিক তোমায় আছে জানা, কর্বনাগো তোমায় মানাযাবার বেলায় যেয়ো যেয়ো বিজয় মাল। মাথায় পরে॥
তবু তুমি আছ যতক্ষণঅসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন।যখন যাবে তখন প্রাণে বিরহ মোর ভরবে গানে,দূরের কথা বাজ্বে সুরে সকল বেলা ব্যথায় ভরে॥
Comments
Loading comments…