ঋতুচক্র — ৬৬
প্রবাহিণী
বসন্তে আজ ধরার চিত্ত হল উতলা।বুকের পরে দোলেরে তার পরাণ-পুতলা।আনন্দেরি ছবি দোলে দিগন্তেরি কোলে কোলে,গান দুলিছে, নীলাকাশের হৃদয়-উথলা॥আমার দুটি মুগ্ধ নয়ন নিদ্রা ভুলেছে।আজি আমার হৃদয়-দোলায় কেগো দুলিছে।দুলিয়ে দিল সুখের রাশি লুকিয়ে ছিল যতেক হাসি,দুলিয়ে দিল জনমভরা ব্যথা-অতলা॥
Comments
Loading comments…