ঋতুচক্র — ৭
প্রবাহিণী
মধ্যদিনের বিজন বাতায়নেক্লাস্তিভরা কোন বেদনার মায়াস্বপ্নাভাসে ভাসে মনে মনে॥কৈশোরে যেই সলাজ কানাকানিখুঁজেছিল প্রথম প্রেমের বাণীআজ কেন তাই তপ্ত হাওয়ায় হাওয়ায়মর্ম্মরিছে গহন বনে বনে॥যে-নৈরাশা গভীর অশ্রুজলেডুবেছিল বিস্মরণের তলেআজ কেন সে বনযূথীর বাসেউচ্ছ্বসিল মধুর নিশ্বাসে,সারাবেলা চাঁপার ছায়ায় ছায়ায়গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে॥
Comments
Loading comments…