ঋতুচক্র — ৭১

প্রবাহিণী

কার যেন এই মনের বেদন চৈত্র মাসের উতল হাওয়ায়;ঝুম্‌কো লতার চিকন পাতা কাঁপেরে কার চম্‌কে-চাওয়ায়উতল হাওয়ায়॥হারিয়ে-যাওয়া কার সে বাণী,কার সোহাগের স্মরণখানি,আমের বোলের গন্ধে মিশে কাননকে আজ কান্না পাওয়ায়উতল হাওয়ায়॥

কাঁকন দুটির রিনিঝিনি কার বা এখন মনে আছে?সেই কাঁকনের ঝিকিমিকি পিয়াল বনের শাখায় নাচেউতল হাওয়ায়॥যার চোখের ঐ আভাস দোলেনদী-ঢেউয়ের কোলে কোলেতার সাথে মোর দেখা ছিল সেই সেকালের তরী-বাওয়ায়উতল হাওয়ায়॥

Comments

Loading comments…