ঋতুচক্র — ৭৩
প্রবাহিণী
এক-ফাগুনের গান সে আমার আর-ফাগুনের কূলে কূলেকার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে ফুলে॥
শুধায় তারে বকুল হেনা“কেউ আছে কি তোমার চেনা?”সে বলে, “হায়, আছে কি নাইনা বুঝে তাই বেড়াই ভুলেনতুন কালের ফুলে ফুলে”॥এক-ফাগুনের মনের কথা আর-ফাগুনের কানে কানেগুঞ্জরিয়া কেঁদে শুধায় “মোর ভাষা আজ কেউ কি জানে।”আকাশ বলে, “কে জানে সেকোন্ ভাষা-যে বেড়ায় ভেসে,”“হয়তো জানি, হয়তো জানি,”বাতাস বলে দুলে দুলেনতুন কালের ফুলে ফুলে॥
Comments
Loading comments…