ঋতুচক্র — ৭৮

প্রবাহিণী

পাখী বলে, “চাঁপা, আমারে কও,কেন তুমি হেন নীরবে রও॥প্রাণ ভ’রে আমি গাহি যে-গানসারা প্রভাতের সুরের দান,সে কি তুমি তব হৃদয়ে লও?কেন তুমি তবে নীরবে রও॥”চাঁপা শুনে বলে, “হায় গো হায়,যে আমার গাওয়া শুনিতে পায়নহ নহ, পাখী, সে তুমি নও।”পাখী বলে, “চাঁপা, আমারে কও,কেন তুমি হেন গোপনে রও৷ফাগুনের প্রাতে উতলা বায়উড়ে যেতে সে-যে ডাকিয়া যায়,সে কি তুমি তব হৃদয়ে লও?কেন তবে হেন গোপনে রও॥”চাঁপা শুনে বলে, “হায় গো হায়,যে আমার ওড়া দেখিতে পায়নহ নহ পাখী সে তুমি নও॥”

Comments

Loading comments…