ঋতুচক্র — ৭৯
প্রবাহিণী
“আমি পথভোলা এক পথিক এসেছি।সন্ধ্যাবেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা,আমায় চেন’ কি?”“চিনি তোমায় চিনি নবীন পান্থ,বনে বনে ওড়ে তোমাররঙীন বসন প্রান্ত।ফাগুন প্রাতের উতলা গো, চৈত্র রাতের উদাসী,তোমার পথে আমরা ভেসেছি॥”“পথভোলা এক পথিক এসেছি।ঘর-ছাড়া এই পাগলটাকেএমন ক’রে কেগো ডাকেকরুণ গুঞ্জরিযখন বাজিয়ে বীণা বনের পথেবেড়াই সঞ্চরি?”“আমি তোমায় ডাক্ দিয়েছি, ওগো উদাসী,আমি আমের মঞ্জরী।তোমায় চোখে দেখার আগেতোমার স্বপন চোখে লাগে,বেদন জাগে গো,—না চিনিতেই ভাল বেসেছি॥”
“পথভোলা এক পথিক এসেছি।যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলাতপ্ত ধূলার পথেযাব ঝরা ফুলের রথে—তখন সঙ্গ কে ল’বি?”“লব আমি মাধবী।”“যখন বিদায়-বাঁশির সুরে সুরেশুক্নো পাতা যাবে উড়ে;সঙ্গে কে র’বি?”“আমি র’ব, উদাস হ’ব ওগো উদাসীআমি তরুণ করবী।”“বসন্তের এই ললিত রাগেবিদায় ব্যথা লুকিয়ে জাগে,ফাগুন দিনে গোকাঁদন-ভরা হাসি হেসেছি।আমি পথভোলা এক পথিক এসেছি।”
Comments
Loading comments…