ঋতুচক্র — ৮০
প্রবাহিণী
মাধবী হঠাৎ কোথা হতেএল ফাগুন দিনের স্রোতেএসে হেসেই বলে “যাই যাই যাই”।
পাতারা ঘিরে দলে দলেতারে কানে কানে বলে“ন। না না”নাচে তাই তাই তাই ॥
আকাশের তারা বলে তারে“তুমি এসো গগন পারেতোমায় চাই চাই চাই।”পাতারা ঘিরে দলে দলেতারে কানে কানে বলে"না না না"নাচে তাই তাই তাই॥
বাতাস দখিন হ’তে আসে,ফেরে তারি পাশে পাশে,বলে “আয় আয় আয়!”বলে “নীল অতলের কুলেসুদূর অস্তাচলের মূলেবেলা যায় যায় যায়।”বলে “পূর্ণ শশির রাতিক্রমে হবে মলিন ভাতিসময় নাই নাই নাই ।”
পাতারা ঘিরে দলে দলেতারে কানে কানে বলে“না না না”নাচে তাই তাই তাই॥
Comments
Loading comments…