ঋতুচক্র — ৯

প্রবাহিণী

এস এস, হে তৃষ্ণার জল,ভেদ কর’ কঠিনের ক্রূর বক্ষতল,কলকল, ছলছল॥এস এস উৎসস্রোতে গূঢ় অন্ধকার হতে,এসহে নির্ম্মল,কলকল, ছলছল॥

রবিকর রহে তব প্রতীক্ষায়।তুমি যে খেলার সাথী সে তোমারে চায়।তাহারি সোনার তানতোমাতে জাগায় গান,এস হে উজ্জ্বল,কলকল, ছলছল॥হাঁকিছে অশান্ত বায়“আয়, আয়, আয়,” সে তোমায় খুঁজে যায়।তাহার মৃদঙ্গ রবেকরতালি দিতে হবে,এস হে চঞ্চল,কলকল, ছলছল॥মরুদৈত্য কোন্‌ মায়াবলেতোমারে করেছে বন্দী পাষাণ শৃঙ্খলেভেঙে ফেলে দিয়ে কারাএস বন্ধহীন ধারা,এস হে প্রবল,কলকল,ছলছল॥

Comments

Loading comments…