গীতগান — ১৫

প্রবাহিণী

যায় নিয়ে যায় আমায় আপন গানের টানেঘরছাড়া কোন পথের পানে॥নিত্যকালের গোপন কথাবিশ্বপ্রাণের ব্যাকুলতাআমার বাঁশী দেয় এনে দেয় আমার কানে॥

মনে যে হয় আমার হৃদয় কুসুম হ’য়ে ফোটেআমার হিয়া উচ্ছলিয়া সাগরে ঢেউ ওঠে।পরাণ আমার বাঁধন হারায়নিশীথ রাতের তারায় তারায়আকাশ আমায় কয় কী যে কয় কেই বা জানে॥

Comments

Loading comments…