গীতগান — ১৮
প্রবাহিণী
গানের ঝরণা-তলায় তুমি সাঁঝের বেলায় এলে।দাও আমারে সোনার বরণ সুরের ধারা ঢেলে॥যে-সুর গোপন গুহা হ’তে,ছুটে’ আসে আকুল স্রোতে,কান্না-সাগর পানে যে যায় বুকের পাথর ঠেলে॥যে-সুর উষার বাণী ব’য়ে আকাশে যায় ভেসে।রাতের কোলে যায় গো চ’লে সোনার হাসি হেসে।যে-সুর চাঁপার পেয়ালা ভ’রে,দেয় আপনায় উজাড় ক’রে,যায় চ’লে যায় চৈত্র-দিনের মধুর খেলা খেলে॥
Comments
Loading comments…