গীতগান — ১৯
প্রবাহিণী
আমার সুরে লাগে তোমার হাসি।যেমন ঢেউয়ে ঢেউয়ে রবির কিরণ দোলে আসি॥দিবানিশি আমিও যেফিরি তোমার সুরের খোঁজেহঠাৎ এমন ভোলায় কখন তোমার বাঁশি॥আমার সকল কাজই রইল বাকি,সকল শিক্ষা দিলেম ফাঁকি।আমার গানে তোমায় ধ’র্ব ব’লেউদাস হ’য়ে যাই যে চ’লে,তোমার গানে ধরা দিতে ভালবাসি॥
Comments
Loading comments…