গীতগান — ২০
প্রবাহিণী
আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাওগোআমার চোখের পরে আভাস দিয়ে যখনি যাও গে।॥রবির কিরণ নেয় যে টানিফুলের বুকের শিশির খানিআমার প্রাণের সে গান তুমি তেম্নি কি নাও গো॥
আমার উদাস হৃদয় যখন আসে বাহির পানে,আপনাকে যে দেয় ধরা সে সকলখানে।কচিপাতা প্রথম প্রাতেকী কথা কয় আলোর সাথে,আমার মনের আপন কথা বলে যে তাও গো॥
Comments
Loading comments…