গীতগান — ২১
প্রবাহিণী
আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥ভ’রে রইল বুকের তলা,কারো কাছে হয়নি বলা,কেবল ব’লে গেলেম বাঁশির কানে কানে॥আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,চেয়ে ছিলেম, চেয়ে-থাকা তারার সাথেএম্নি গেল সারারাতি,পাইনি আমার জাগার সাথী,বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥
Comments
Loading comments…