গীতগান — ২২

প্রবাহিণী

গানগুলি মোর শৈবালেরি দল—ওরা বন্যাধারায় পথ যে হারায় উদ্দাম চঞ্চল॥ওরা কেনই আসে যায়বা চ’লে,অকারণের হাওয়ায় দোলে,

চিহ্ন কিছুই যায় না রেখে পায় না কোনো ফল॥ওদের সাধন ত নাই,ওদের বাঁধন ত নাই।উদাস ওরা উদাস করেগৃহহারা পথের স্বরে,ভুলে যাওয়ার স্রোতের পরে করে টলমল॥

Comments

Loading comments…