গীতগান — ২৩

প্রবাহিণী

কান্না-হাসির দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা,তারি মধ্যে চিরজীবন বইব গানের ডালা;এই কি তোমার খুসী, আমায় তাই পরালে মালাসুরের গন্ধ ঢালা॥তাই কি আমার ঘুম ছুটেছে বাঁধ টুটেছে মনে,ক্ষ্যাপা হাওয়ার ঢেউ উঠেছে চির-ব্যথার বনে;কাঁপে আমার দিবা নিশার সকল আঁধার আলা।এই কি তোমার খুসী, আমায় তাই পরালে মালাসুরের গন্ধ ঢালা॥রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ক্রটি,বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি।শান্তি কোথায় মোর তরে হায় বিশ্বভুবন মাঝে,অশান্তি যে আঘাত করে তাইতো বীণা বাজে

নিত্য র’বে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা,এই কি তোমার খুসী, আমায় তাই পরালে মালাসুরের গন্ধ ঢালা॥

Comments

Loading comments…