গীতগান — ৩১
প্রবাহিণী
আসা-যাওয়ার পথের ধারে গান গেয়ে মোর কেটেছে দিন।যাবার বেলায় দেবো কারে বুকের কাছে বাজল যে-বীণ॥সুরগুলি তা’র নানাভাগেরেখে যাব পুষ্পরাগে,মীড়গুলি তা’র মেঘের রেখায় স্বর্ণলেখায় ক’রব বিলীন॥
কিছু বা সে মিলন-মালায় যুগল গলায় রইবে গাঁথা,কিছু বা সে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাত।কিছুবা কোন চৈত্র মাসেবকুল-ঢাকা বনের ঘাসেমনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন॥
Comments
Loading comments…