গীতগান — ৩২
প্রবাহিণী
এই কথাটি মনে রেখে তোমাদের এই হাসি খেলায়আমি ত গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥শুকনো ঘাসে শূন্য বনে, আপন মনে,অনাদরে অবহেলায়আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়॥দিনের পথিক মনে রেখে আমি চলেছিলেম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে।যখন আমায় ওপার থেকে গেলো ডেকেভেসেছিলেম ভাঙা ভেলায়;আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায়।
Comments
Loading comments…