গীতগান — ৩৩
প্রবাহিণী
পূর্ব্বাচলের পানে তাকাই অস্তাচলের ধারে আসি।ডাক দিয়ে যার সাড়া না পাই তা’র লাগি আজ বাজাই বাঁশি॥
যখন এ-কুল যাব ছাড়ি',পারের খেয়ায় দেব পাড়ি,মোর ফাগুনের গানের বোঝা বাশির সাথে যাবে ভাসি॥সেই যে আমার বনের গলি রঙীন ফুলে ছিল আঁকা,সেই ফুলেরি ছিন্ন দলে চিহ্ন যে তা’র প’ড়ল ঢাকা।মাঝে মাঝে কোন বাতাসেচেনা দিনের গন্ধ আসে,হঠাৎ বুকে চমক লাগায় আধ-ভোলা সেই কান্না হাসি॥
Comments
Loading comments…