গীতগান — ৭

প্রবাহিণী

তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারেদেবে কিগো বাসা আমায় একটি ধারে॥আমি শুনব ধ্বনি কানে,আমি ভ’রব ধ্বনি প্রাণে,সেই ধ্বনিতে চিত্তবীণায় তার বাঁধিব বারে বারে॥আমার নীরব বেলা সেই তোমারি সুরে সুরেফুলের ভিতর মধুর মতো উঠবে পূরে।আমার দিন ফুরাবে যবেযখন রাত্রি আঁধার হবে,হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে।

Comments

Loading comments…