গীতগান — ৮
প্রবাহিণী
গানের সুরের আসনখানি পাতি পথের ধারে।ওগো পথিক, তুমি এসে ব’সবে বারে বারে॥ঐ যে তোমায় ভোরের পাখীনিত্য করে ডাকাডাকি,অরুণ আলোর খেয়ায় যখন আসো ঘাটের পারে,মোর প্রভাতীর গানখানিতে দাঁড়াও আমার দ্বারেআজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে,জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে।আজকে এলে নতুন বেশেতালের বনে মাঠের শেষে,অমনি চ’লে যেয়োনাকো গোপন সঞ্চারে,দাঁড়িয়ে আমার মেঘলা গানের বাদল অন্ধকারে॥
Comments
Loading comments…