পূজা — ১
প্রবাহিণী
নমি নমি চরণে।নমি কলুষহরণে।সুধারসনির্ঝর হেনমি নমি চরণে॥নমি চিরনির্ভর হেমোহ-গহন-তরণে॥নমি চিরমঙ্গল হেনমি চিরসম্বল হে।উদিল তপন গেল রাত্রি,জাগিল অমৃতপথযাত্রীনমি চির পথসঙ্গী,নমি নিখিলশরণে॥নমি সুখে দুঃখে ভয়েনমি জয়পরাজয়েঅসীম বিশ্বতলেনমি চিত-কমলদলেনিবিড় নিভৃত নিলয়ে,নমি জীবনে মরণে।
Comments
Loading comments…